কথা বলেছেন শেখ হাসিনা-ইমরান খান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে কথা বলেছেন। বুধবার (২২ জুলাই) দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে ইমরান খান প্রধানমন্ত্রীকে ফোন করেন। এ সময় দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়।
দুই নেতা প্রথমে কুশলাদি বিনিময়ের পর ইমরান খান বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত নানা পদক্ষেপের বিষয় ইমরান খানের কাছে তুলে ধরেন।
প্রেস সচিব জানান, ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে দেশের বন্যা পরিস্থিতির কথাও জানতে চান। পরে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি তুলে ধরেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পাকিস্তানের আগ্রহের বিষয়টি আমাদের জানানোর পর এই টেলিফোন আলাপের বিষয়টি নির্ধারিত হয়। তবে কী বিষয় নিয়ে আলাপ হবে তা তখন পরিস্কার করা হয়নি।
তিনি জানান, ঢাকায় অবস্থিত ইসলামাবাদ মিশন টেলিফোন আলাপের অনুরোধের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরে দুই দেশের সরকারপ্রধানের কথা বলার বিষয়টি নির্ধারিত হয়।-সময় টিভি
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed