গাজীপুরে হাত-বাধা যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের সারদাগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে হাত-বাধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের সারদাগঞ্জ মাদ্রাসা সংলগ্ন স্থানীয় সিরাজ উদ্দিনের ৫ তলা ভবনের ১৭ নম্বর ফ্লাটে ভাড়ায় থাকতো আশিকুল হক শরীফ (৩১)।মঙ্গলবার রাতের কোন একসময় ওই যুবককে হাত-পা বেধে মুখে ফেব্রিক্স দিয়ে শ্বাসশোধ করে হত্যার পর দুর্বৃত্তরা তার ঘরে থাকা একটি এলইডি টিভি ও মোবাইল সেট নিয়ে গেছে বলে ধারনা পুলিশের। স্থানীয়রা হাত-বাধা অবস্থায় মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
জিএমপি কাশিমপুর থানার উপ-পরিদর্শক মাহবুব আলম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed