Main Menu

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সঞ্জিত মোহন (১০) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরের পর দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খোচাবাড়ী জুগিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত শিশু সঞ্জিত মোহন ঠাকুরগাও জেলার কালিতলা গ্রামের পানিয়া মোহনের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, শিশু সঞ্জিত মোহন তার বাবার সাথে গত রোববার (১৯ জুলাই) দেবীগঞ্জে তার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরের পর সঞ্জিত মোহন দুলাভাইয়ের বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পুকুরের গভীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা সঞ্জিতকে দেখতে না পেয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে বোদা উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুরটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share





Related News

Comments are Closed