সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে বাস খাদে, উদ্ধার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় বাসের ভিতরে আটকা পড়েছেন ২০ জন যাত্রী। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৫জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা বাসের ভিতরে আটকা পড়েছেন। গেট লক বাস সার্ভিস হওয়ায় পানিতে পড়ার সাথে সাথে সব যাত্রী বের হতে পারেননি।
এই বাসের যাত্রী দিরাই উপজেলার ধল গ্রামের তমিজ উদ্দিন (৩৫) বলেন, সিলেট থেকে ২৭ জন যাত্রী নিয়ে ঐ বাসটি সুনামগঞ্জের দিকে যাওয়ার পথে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বন্যার পানিতে ভরপুর খাদে পড়ে যায়। আমরা ৬ জন সাতরিয়ে তীরে উঠলেও বাকীরা বাসের ভিতরে আটকে রয়েছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা বলেন, আমি ঘটনাস্থলে আছি। কয়েকজন উঠতে পারলেও অনেক লোকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে। সাঁতরে ওঠে আসা তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed