বিরলে গৃহবধুকে ধর্ষণের দায়ে আটক ১
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জনককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলায় শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০ টায়।
শনিবার ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটক অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব বলেন, শুক্রবার রাতে স্বামী-সন্তানসহ বাড়ীর লোকজন আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ায় ওই গৃহবধূ একা ছিলেন বাড়ীতে। এই সুযোগে উপজেলার রাজারামপুর ইউনিয়নের মালঝাঁড় স্কুলপাড়া গ্রামের মৃত অমেশ চন্দ্র রায়ের ছেলে দুই সন্তানের জনক অনিল চন্দ্র রায় (৪৮) ওই বাড়ীতে এসে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই অভিযুক্ত ধর্ষককে আটক করে। ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed