Main Menu

ঈদের আগে মজুরি-বোনাস পরিশোধের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের কমপক্ষে ৭ দিন আগে শ্রমিক-কর্মচারিদের বেতন-বোনাস পরিশোধ, করোনায় আক্রান্ত শ্রমিকদের ফ্রি চিকিৎসা ও বেকার হওয়া শ্রমিকদের আর্থিক প্রণোদনা, বন্যার্তদের পর্যাপ্ত ত্রানের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নগরের আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টস্থ দরগা গেইটের সামনে সমাবেশে মিলিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, মাহবুব হাওলদার, এম এ হক, কাজল আহমদ, মো. আলী, লাবলু, ছাত্র ফ্রন্ট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ, করোনা মহামারীতে এদেশের শ্রমজীবী মানুষ মানবেতর জীবন যাপন করছে। একদিকে চলছে শ্রমিক ছাটাই, অন্যদিকে চলছে শ্রমিকের মজুরি কাটা। সরকারের ব্যর্থতার দায় শ্রমিকদের উপর চাপিয়ে রাষ্ট্রয়াত্ব ২৫টি পাটকল বন্ধ করে দিয়ে প্রাতিষ্টানিক- অপ্রাতিষ্টানিক প্রায় ৫৫ হাজার শ্রমিককে বেকার করা হয়েছে। প্রবাস থেকে ফেরত আসা বেকার শ্রমিকদের রক্ষায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।

বক্তারা, করোনার দায় শ্রমিকদের উপর না চাপিয়ে করোনা রোগের ফ্রি চিকিৎসা ও বেকার শ্রমিকদের আর্থিক প্রণোদনা, ঈদের কমপক্ষে ৭দিন আগে শ্রমিক-কর্মচারিদের মজুরি-বোনাস পরিশোধ ও বন্যার্তদের পর্যাপ্ত ত্রান দেওয়ার আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed