সাদ্দাম হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কর্মরত ট্যুর¬ গাইড সাদ্দাম হোসেনের খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে সিলেটের পর্যটন বিষয় সেচ্ছাসেবী সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাব এবং সিলেট ট্যুর গাইড এসোসিয়েশন।
শনিবার (১৮ জুলাই) সিলেট নগরীর শেখঘাট জিতুমিয়ার পয়েন্টে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানানো হয়।
সিলেট ট্যুরিজম ক্লাব ও ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির লিটন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন এসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্ট বাংলাদেশ (আটাব) সিলেট জোনের চেয়ারম্যান মুতাহির হোসেন বাবুল, হ্যাব বাংলাদেশের যুগ্ন মহাসচিব ও সিলেটের সাধারন সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, মহিলা কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, ডেইলী স্টারের সিনিয়র ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, সিলেট ট্যুরিস্ট সোসাইটির সাধারন সম্পাদক রুহেল বক্ত তুসার, মানবধিকার সংগঠক উজ্জল রন্জন চন্দ।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি দেলওয়ার হোসেন রানা। বক্তব্য রাখেন সহ সভাপতি ফয়জুল হাসান, আব্দুল হান্নান জুহেল, ধর্ম বিষয় সম্পাদক বদরুল ইসলাম চৌধুরূ, অফিস সম্পাদক নুরুল ইসলাম চোধুরী বাবুল, সদস্য সাংবাদিক আবু জাবের, সৈয়দ আফজাল জাকির, মাইন উদ্দিন, নুরুল ইসলাম, জাফলং ট্যুরিজম ক্লাবের সভাপতি রিপন আহমদ প্রমুখ।
এছাড়াও সিলেটের পর্যটন বিষয় বিভিন্ন ট্যুর গাইড, ট্যুর অপারেটর সহ পর্যটনে জড়িতরা উপস্থিত ছিলেন।
সভায় ট্যুর গাইড সাদ্দামের খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানানো হয়। খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার করা হয়। কিছু দিনের মধ্যে পরবর্তী কর্মসুচি ঘোষনা করা হবে বলে জানানো হয়।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed