Main Menu

বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার রাত ১০টায় বিয়ানীবাজারের খাসা গ্রাম থেকে তাকে আটক করা হয়। ।

আটককৃত আব্দুল খালেক (৬০) বিয়ানীবাজার উপজেলার খাসা গ্রামের রহিব আলীর ছেলে।

জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার রাত ১০টায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমানের নেতৃত্বে বিয়ানীবাজার থানাধীন খাসা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আব্দুল খালেককে আটক করেছে।

এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম।

Share





Related News

Comments are Closed