বিশ্বনাথে ধর্ষণ মামলার আসামী আনোয়ার গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের ১৮ বছরের এক পিতৃহারা তরুণীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী আনোয়ার মিয়া (৪০)’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ইসবপুর গ্রামের মন্নান মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভুরকি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।
গত ১ জুলাই রাতে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। ঘটনার বারোদিন পর গত ১৩ জুলাই সোমবার বিশ্বনাথ থানায় আনোয়ার মিয়াকে প্রধান আসামী করে তিনজনের নাম উল্লেখ করে এবং দু’জনকে অজ্ঞাত আসামী রেখে থানায় মামলা (নং-১১) দায়ের করে ভিকটিম তরুণী।
মামলার অপর দুই আসামী ইসবপুর গ্রামের রিয়াছদ আলীর পুত্র সুজন মিয়া (৩০) ও মৃত ফজর আলীর পুত্র শায়েস্তাবুর মিয়া (৩০) পলাতক রয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed