মডেল বানানোর কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৮ বছর বয়সী এক নারীকে মডেল বানানোর কথা বলে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণের সহায়তা করার অভিযোগে লাকি বেগম (৪৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনার সাথে জড়িত আরেকজন পলাতক রয়েছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে ওই নারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আটক সাজ্জাদ হোসেন মিলন বোদা পৌর এলাকার রফিকুল ইসলামের ছেলে ও লাকী বেগম ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, আটক সাজ্জাদ হোসেন মিলন বিভিন্ন মিউজিক ভিডিও এডিটর হিসাবে কাজ করতেন বলে জানা যায়। এদিকে পাবনা জেলার ভাংগুরা থানার পাথরঘাটা এলাকা থেকে ওই নারীকে বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেলিং এর কথা বলে সাজ্জাদ হোসেন মিলনের সাথে ওই নারীর মডেলিং করার চুক্তি হয়। পরে মিলন ওই নারীকে বোদায় আসতে বললে তার কথামতো ওই নারী গত ১৪ জুলাই (মঙ্গলবার) বাসযোগে বোদায় আসে। পরে তাকে আটক লাকীর বাড়িতে রেখে জোরপূর্বক ভাবে ১৪/১৫ জন তাকে ধর্ষণ করে বলে ভিকটিম অভিযোগ করে। পরে ওই নারী গত ১৫ জুলাই (বুধবার) রাতে বোদা থানায় সাজ্জাদ ও লাকী বেগমসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪/১৫ জনের নামে মামলা দায়ের করে। পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী সাজ্জাদ ও লাকি বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সায়েম মিয়া জানান, ওই নারী থানায় মামলা দায়ের করলে রাতেই মামলার প্রধান আসামী সাজ্জাদ হোসেন মিলন সহ ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed