Main Menu

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (২৫) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশনের সামনে ঘাটিয়ার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত বাবুল ঘাটিয়ারপাড়া এলাকার মৃত জবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বাবুল তার চায়ের দোকান দুপুরে বন্ধ রেখে বাড়ি যায়। পরে বিকেল সাড়ে ৬টার দিকে দোকানের ঝাঁপ খোলার সময় আগে থেকে পানি তোলার মোটরের তার লিক হয়ে টিনের সাথে আটকে থাকায় বাবুল দোকানের ঝাঁপ তুলতে গিয়ে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়।

বাবুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাৎক্ষনিক তাকে সেখান থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed