বাড়ি ফিরতে চান গ্রেংরিন রোগে আক্রান্ত মোতালেব
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পঁচনরোগ গেংরিনে আক্রান্ত মোঃ মোতালেব হাং এর চিকিৎসায় সরকার, প্রবাসী ও সমাজের ভিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার।
জানা গেছে, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের অংকুজান পাড়া গ্রামের আমজেদ হাওলাদর ছেলে মোঃ মোতালেব হাং (৪২) দীর্ঘ ২৫ বছর জেলে হিসেবে অন্যের ট্রলারে শ্রম দিয়ে জিবিকা নির্বাহ করতেন। গত ৬ মাস আগে তিনি গ্রেংরিন রোগে আক্রান্ত হন।
পরিবারটির তিনিই একমাত্র অপর্জনক্ষম ব্যক্তি ছিলেন। গত ৭ মাস আগে তার পায়ে কাঁটা বিঁধে, সে থেকে পায়ে পঁচন ধরে। একপর্যায়ে তার আত্ম চিৎকার ও পায়ের পঁচনে দূর্গন্ধের কারনে গত ১০ জুন রাতে খুলনার সোনাখালী বাস বাস স্ট্যান্ড সংলগ্ন হেলথ কেয়ার হসপিটালে পরিক্ষা-নিরিক্ষার পর P.V.D .Loperated গ্রেংরিন রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন এবং উন্নত চিকিৎসার জন্য পরমর্শ দেন চিকিৎসক। নয়তো যতদিন যাবে তার শরিরের অংশ পঁচনে ক্ষতি গ্রস্ত হবে। মোতালেবকে বাঁচাতে তার পা কেটে ফেলা হয়।
এদিকে, কোন সহায় সম্পত্তি না থাকায় হাসপাতালের বিল ও ঔষধের টাকা বকেয়া থাকে। প্রতিদিন বাড়ছে হাসপাতালের বেড ভাড়া। এমতাবস্থায় কোন টাকা পয়সা জোগাড় করতে না পেরে হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরতে পারছেন না তিনি। বর্তমানে মোতালেব ঐ হাসপাতালের তৃতীয় তলার ১৪ নং বেডে রয়েছেন।
মোতালেবের পরিবার জানিয়েছে হাসপাতাল ও ঔষধের দোকানে ৯০ হাজার টাকার মত পাওনা রয়েছে। তাই সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার। তাকে সাহায্য পাঠাতে পারেন মোঃ মোস্তফা হাওলাদার (মোতালেবের কাকা) বিকাশ পারসোনাল ০১৭৩২২৮৬৪৩২ এই নম্বরে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed