Main Menu

মৌলভীবাজারে আরও ২৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

সোমবার (১৩ জুলাই) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে এই রিপোর্ট পাঠানো হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে সদরের ১৪ জন, কুলাউড়ার ৪ জন, শ্রীমঙ্গলের ৩ জন, কমলগঞ্জের ১ জন এবং জুড়ী উপজেলার ১ জন রয়েছেন।

এনিয়ে মৌলভীবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৭৭ জন, আর মারা গেছেন ৮ জন।

Share





Related News

Comments are Closed