জৈন্তাপুরে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে রাশিয়া প্রবাসী ও জৈন্তাপুর মডেল থানার যৌথ উদ্যোগে বিভিন্ন গ্রামে পানি বন্দি পরিবারে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই সোমবার উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের শেওলারটুক, বাওনহাওর, ঢুলটিরপাড়, বিরাইমারা, গড়েরপার, কাটাখাল, মল্লিফৌদ এলাকার প্রায় ১৫০টি পরিবারে রাশিয়া প্রবাসী জৈন্তা ফটোগ্রাফার সোসাইটির অন্যতম দাতা সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার যৌথ উদ্যোগে বন্যার পানিতে গৃহবন্দি পরিবার গুলোতে শুকনো খাবার বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার এসআই কাজী শাহেদ, জৈন্তা ফটোগ্রাফী সোসাইটির প্রধান এডমিন ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাকালিন প্রিন্সিপাল মোঃ খায়রুল ইসলাম, জৈন্তা ফটোগ্রাফী সোসাইটির সদস্য সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বির, সাংবাদিক আবুল হোসেন, মোঃ হানিফ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা কুতুব উদ্দিন প্রমুখ।
জৈন্তা ফটোগ্রাফীর প্রধান এডমিন জানান, আমাদের গ্রুপের কার্যক্রমের কারনে প্রচার বিমূখ প্রবাসীরা অসহায়, দরিদ্র, করোনায় কর্মহীন এবং বানভাসী মানুষের পাশে যথাযথ ভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে সুষ্ট ভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে সঠিক ভাবে সহায়তা বিতরণ করে আসছে। বিশেষ করে যে সমস্ত এলাকায় সাধারণ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দরা কখনো সরাসরি কোন প্রকার ত্রান বিতরণ করেন না, সেই এলাকা গুলো জৈন্তা ফটোগ্রাফী সোসাইটির সদস্যরা চিহ্নিত করে এবং আর্তমানবতার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে করোনা কালীন কর্মহীন মানুষের মধ্যে ৬ দাফায় রাশিয়া প্রবাসী সহ অন্যান্য প্রবাসী এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহায়তায় ত্রান সামগ্রী বিতরণ করে। আগামী দিনেও সোসাইটির সেচ্ছাসেবকরা সহায়তা সামগ্রী অসহায় দুস্থ পানি বন্দি মানুয়ের মধ্যে পৌছে দিবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed