বিশ্বনাথ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৮-২০২০ অর্থবছরের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদকে আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম ফিরোজ আলী ও সদ্য বিদায়ী সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলকে সদস্য করে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় প্রেসক্লাবে নতুন সদস্য সংগ্রহের আহবান করা হয় এবং আগ্রহীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে প্রেসক্লাবের নির্দিষ্ট ফরমে আবেদনপত্র জমা দেওয়ার আহবান জানানো হয়। তবে, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচএসসি পাশ হতে হবে। তিনি (আবেদনকারী) অবশ্যই দেশের রেজিষ্টেশনপ্রাপ্ত যেকোনো জাতীয় বা স্থানীয় দৈনিক (প্রিন্ট) পত্রিকার প্রতিনিধি হতে হবে।
প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দ্বি-বার্ষিক সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, সাবেক সাধারণ সম্পাদক এএইচ এম ফিরোজ আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, যুগ্ম-সম্পাদক নবীন সোহেল, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, নির্বাহী সদস্য এমআর টুনু তালুকদার, কামাল মুন্না, শুকরান আহমদ রানা, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, মোশাহিদ আলী।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed