Main Menu

‘আমি তৈরি তুমি এসো, ভালোবেসে গ্রহণ করো’

সোস্যাল মিডিয়া ডেস্ক: ‘জন্মেছি আমি এই সুন্দর পৃথিবীতে। মরব এই সুন্দর পৃথিবীতেই। তবে মৃত্যু তুমি আমাকে কষ্ট দিয়ো না। আমি তৈরি তুমি এসো, ভালোবেসে গ্রহণ করো।’

নাটোরের বড়াইগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার আগে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এ কথাগুলো লিখে যান জেনি বেবী কস্তা (৪০) নামে এক নারী।

গতকাল শনিবার (১১ জুলাই) উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী খ্রিষ্টান পল্লীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জেনি বেবী কস্তা ওই গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে। পুলিশ ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তৌহিদুল ইসলাম।

তিনি জানান, জেনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। করোনা মহামারি শুরু হলে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসেন। ১৬ বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল। এরপর আর বিয়ে করেননি। নিঃসন্তান এই নারী ছোট ভাই বিলাশ কস্তার সঙ্গেই থাকতেন।

তিনি আরও জানান, বিলাশ ঢাকায় একটি বাইং হাউজে চাকরি করেন। গত শুক্রবার বিলাশের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যান। তখনই ঘরের আঁড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন জেনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় মরদেহ।

Share





Related News

Comments are Closed