Main Menu

এবার ভারতে ৪ লাখ রুপির হীরার মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক: কিছু দিন আগে সোনার মাস্ক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতের পুণের এক বাসিন্দা । এবার দেশটির গুজারাট রাজ্যের সুরাটের একটি গয়নার দোকানে পাওয়া যাচ্ছে হীরার তৈরি মাস্ক! যার দাম মাত্র ৪ লাখ রুপি। এমন খবরই প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

গয়নার দোকানের মালিক দীপক চোকসি জানান, সম্প্রতি এক ব্যক্তি বিয়ের অনুষ্ঠানে বর ও কনের জন্য নতুন ধরনের মাস্ক বানানোর অনুরোধ করেন। তখনই দীপক চোকসির মাথায় হীরা বসানো মাস্কের বিষয়টি আসে। এরপর ওই ব্যক্তি মাস্কটি পছন্দ করে নিয়ে যান।

এর পর থেকেই হীরা দিয়ে সাজানো বিভিন্ন ধরনের মাস্ক নিয়ে আসেন দীপক। তিনি বলেন, ‘আমরা আমেরিকান ডায়মন্ড বসানো সোনার মাস্ক তৈরি করেছি, যার দাম দেড় লাখ টাকা। আর হোয়াইট গোল্ডের ওপরে আসল হীরা বসানো মাস্কের দাম পড়বে চার লাখ টাকা।’

সম্প্রতি পুনেতে শংকর কুরাদে নামের এক এক ব্যক্তি নিজের জন্য একটি সোনার মাস্ক তৈরি করেন। ওই মাস্কটির দাম পড়েছিল ২ দশমিক ৮৯ লাখ রুপি।

এর আগেই অবশ্য বিভিন্ন নকশার মাস্ক বাজারে এনেছে ভারতীয় ব্যবসায়ীরা। এর মধ্যে সোনার তৈরি মাস্ক ছাড়াও দেখা মিলেছে বেনারসী কাপড়ে তৈরি মাস্ক। তবে এত ধরনের মাস্ক ছাড়িয়ে সুরাতের স্বর্ণ ব্যবসায়ী দীপক চোকসির নিয়ে আসা হিরাখচিত মাস্ক এবার সবার নজরে।

Share





Related News

Comments are Closed