মাধবপুরে গাড়ির চাপায় দুই যুবকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) দুপুরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত আক্তার (২৫) ও ইমন আহমেদ (২৬) নারায়নগঞ্জের বাসিন্দা। তারা সিলেট থেকে নারায়নগঞ্জে যাচ্ছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, সিলেট থেকে ঢাকামুখী মোটরসাইকেলকে অজ্ঞাত কোন গাড়ি পিছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জান্নাত। আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইমনকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, সিলেট থেকে মোটরসাইকেলযোগে নারায়নগঞ্জে ফিরছিলেন ওই দুইজন। তাদের সম্পূর্ণ পরিচয় এবং পালিয়ে যাওয়া গাড়ি খুঁজে বের করার চেষ্টা চলছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed