Main Menu

তালতলীতে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলা শহরের সদর রোডস্থ ভাই ভাই আবাসিক হোটেলে করোনা উপসর্গ নিয়ে শনিবার ইদ্রিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসক মারা গেছেন।

জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার লাঠিমারা এলাকার ইদ্রিসুর রহমান বাংলাদেশ সেনা বাহিনীর মেডিকেল কোর-এ চাকরী শেষে ২০০৭ সালে অবসর নিয়ে তালতলী উপজেলার মাছ বাজার সংলগ্ন এলাকায় চেম্বার খুলে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। চিকিৎসা কালীন সময়ে তিনি গত প্রায় ৩ বছর যাবত ওই আবাসিক হোটেলের ২য় তলার ২০ নম্বর রুমে রাত্রি যাপন করতেন।

ওই হোটেলের পাসের এক রুমের আরেক পল্লী চিকিৎসক মাসুদ জানান, গত ৪-৫ দিন থেকে ইদ্রিসুর রহমানের গায়ে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথা ছিল। তিনি খাওয়া-দাওয়া করতে না পারায় গতকাল গভীররাতে তাকে ফলমুল খাওয়ানো হয়েছিল। শনিবার সকাল ৮টার দিকে তার খোজ নিতে গেলে তাকে মৃত্ অবস্থায় দেখে তার ভগ্নিপতিকে খবর দেয়া হয়। তার স্ত্রী ও তিন কন্যা রয়েছে। তারা ঢাকায় বসবাস করেন।

তালতলী থানার এসআই রফিকুল ইসলাম জানান, পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমানের স্বজনরা জানিয়েছেন তিনি হার্টএ্যাটাকে মৃত্যুবরণ করেন।

Share





Related News

Comments are Closed