সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৫৭৫৪, মৃত্যু ৯৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে শৃক্রবার একদিনে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ২৮ জন। তবে এদিন বিভাগে কারো মৃত্যু ঘটেনি।
সব মিলিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০৪২ জন, সুনামগঞ্জে ১১৬২ জন, হবিগঞ্জে ৮৯৩ জন ও মৌলভীবাজারে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে শুক্রবার নতুন করে শনাক্ত ১২২ জনের মধ্যে সিলেট জেলায় ৩৪ জন ও সুনামগঞ্জে ১০ জন। আর হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে ৪৯ জন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে ২০ জন আর মৌলভীবাজারে ৮ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২১৩৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৯৭ জন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed