সিলেট বিভাগে আরো ৯৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের চার জেলায় আরো ৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সিলেট ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়।
জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, পরীক্ষায় সিলেটের ৪ জন ও সুনামগঞ্জের ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় আজ মৌলভীবাজারের ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এমন তথ্য দিয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল জানান, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় জেলার ২৯ জন আজ আক্রান্ত বলে জানানো হয়েছে।
সবমিলিয়ে সিলেট বিভাগে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭২৯ জন।
এর মধ্যে সিলেট জেলায় ৩০১২ জন, সুনামগঞ্জে ১১৬৫, মৌলভীবাজারে ৬৫৯ জন ও হবিগঞ্জ জেলায় ৮৯৩ জন রোগী রয়েছেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed