Main Menu

সিলেট জেলায় আরো ৩৭ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটক: সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ শুক্রবার (১০ জুলাই) বিভাগের চার জেলায় নতুন করে ১৩১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজার ৭৬৩ জন।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আজ নমুনা পরীক্ষায় ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিলেটের ৩৩ জন ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান শাবির ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে সিলেটের ৪ জন ও সুনামগঞ্জের ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় আজ মৌলভীবাজারের ৫১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এমন তথ্য দিয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল জানান, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় জেলার ২৯ জন আজ আক্রান্ত বলে জানানো হয়েছে।

সবমিলিয়ে শুক্রবার রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৭৬৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩০৪৫ জন, সুনামগঞ্জে ১১৬৬, মৌলভীবাজারে ৬৫৯ জন ও হবিগঞ্জ জেলায় ৮৯৩ জন রোগী রয়েছেন।

সবশেষ শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৬, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৮ জন।

সর্বশেষ শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২ হাজার ১১০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৩৯ জন, সুনামগঞ্জে ৭৮১, হবিগঞ্জে ৩৬৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৩২৩ জন রোগী সুস্থ হয়েছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

Share





Related News

Comments are Closed