সিলেট জেলায় আরও ৪৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জন ও শাবির ল্যাবে ২০ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ১৯ জন, ওসমানীনগর উপজেলার ১ জন, জৈন্তাপুর উপজেলার ১ জন, কানাইঘাট উপজেলার ২ জন ও বিভিন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্যও রয়েছেন বলে জানা যায়।
একইদিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৩টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৮ জন সুনামগঞ্জ জেলার ও ২০ জন সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।
এনিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে মোট ৫ হাজার ৬৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০১৩ জন, সুনামগঞ্জে ১১৫৪ জন, হবিগঞ্জে ৮৬২ জন ও মৌলভীবাজারে ৬০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ২০৪৮ জন।
আর বৃহস্পতিবার নতুন করে একজন মৃত্যুবরণ করায় মোট মারা গেছেন ৯৬ জন। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জে ৮ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৬ জন করে মারা গেছেন।
ত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed