সিলেটে পরিবহন নেতা ফলিক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল তিনটায় শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিস্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুহিত। তিনি বলেন, টাকা আত্মসাত, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের সদস্যরা এ সিদ্ধান্ত নেন।
এর আগে গত ২ জুন বিকেলে শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা নিয়ে বিবাদের জেরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দু’পক্ষ। এতে আহত হয় অন্তত ৩০ জন শ্রমিক। ভাংচুর হয় কয়েকটি যানবাহন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক শ্রমিক কল্যাণ ফান্ডের ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিবাদে জড়িয়েছে শ্রমিকদের দুটি পক্ষ। গেলো ঈদের আগে করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এসময় অর্থ আত্মসাতের অভিযোগটি সামনে আসে।
সংঘর্ষের একদিন পর ৩ জুন সিলেটের কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানায় পুলিশের পক্ষে একজন উপ-পরিদর্শক বাদী হয়ে অজ্ঞাতনামা পনেরশো’র অধিক লোকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed