গাজীপুরে দুই অবৈধ কারখানার সন্ধান, জরিমানা
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে কৃষি ও মৎস্য খামারে ব্যবহৃত পণ্য উৎপাদনকারী দুটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে জেলা এনএসআই এর কর্মকর্তারা। পরে কারখানা দুটিতে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পন্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে কারখানা দুটিকে দেড় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান।
এনএ্সআই গাজীপুর জেলা শাখার উপ-পরিচালক পরিচালক নজরুল ইসলাম জানান, জেলার কোনাবাড়ী নছর মার্কেট এলাকায় মাসকো এগ্রো কেমিক্যালস্ ও ইউনিসন এগ্রো কেমিক্যাল নামে দুটি কৃষি ও মৎস্য খামারে ব্যবহৃত জৈব সার, গুটি চুন, রাসায়নিক কীটশানক বিভিন্ন প্রকার পন্য অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এর সন্ধান পাওয়ার পর যাচাই করে অবৈধ হিসেবে চিহ্নিত হলে জেলা প্রশাসন ও এনএসআইয়ের যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কারখানা দুটি ভাড়া জমিতে থাকায় সিলগালা না করে সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় এবং মাসকো এগ্রো কেমিক্যালস্ কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা ও ইউনিসন এগ্রো কেমিক্যালস কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed