Main Menu

এবার শাহজালাল (রঃ)’র মাজারে হচ্ছে না ওরস

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে এবার সিলেটের হযরত শাহজালাল (রঃ)’র মাজারে ওরস হচ্ছে না। ইতিমধ্যে ওরস না হওয়ার ব্যাপারে মাজার কমিটি ঘোষণা দিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাজার প্রাঙ্গণে ওরসের সময়ে কাউকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, আগামি শনি ও রবিবার (১১ ও ১২ জুলাই) হযরত শাহজালাল (রঃ) এর ৭০১ তম ওরস মোবারকের নির্ধারিত দিনক্ষণ। কিন্তু মহামারি করনাভাইরাসের কারণে ৭শ’ বছরের ইতিহাসে এবারই প্রথম পালিত হচ্ছে না ওরস মোবারক। ভক্ত ও আশেকানদের মাজার শরীফে ভিড় না করার জন্য শাহজালাল (রঃ) মাজার কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

পাশাপাশি সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভক্তদেরকে মাজারে একত্রিত না হতেও অনুরোধ জানিয়েছে। নিজ নিজ এলাকায় অবস্থান করে ভক্তদেরকে দোয়া করার জন্য আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed