কিডনি ফাউন্ডেশনে শিল্পপতি সাকেরের অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কিডনি ফাউন্ডেশনে ৬ লাখ টাকা অনুদান দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আতাউল্লাহ সাকের। বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহরস্থ কিডনি ফাউন্ডেশনের কার্যালয়ে তিনি এই অনুদান হস্তান্তর করেন।
এসময় শিল্পপতি আতাউল্লাহ সাকের ও সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে কিডনি ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য পদ প্রদান করা হয়। ট্রাস্টি সদস্য পদ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কিডনি ফাউন্ডেশনের ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী।
জুবায়ের আহমদ চৌধুরী জানান, আতাউল্লাহ সাকের তিন লাখ টাকা অনুদান দিতে বৃহস্পতিবার দুপুরে কিডনি ফাউন্ডেশনে আসেন। এসময় কিডনি ফাউন্ডেশনের কার্যক্রম দেখে অভিভূত হয়ে তিন লাখের পরিবর্তে ছয় লাখ টাকা অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কিডনি ফাউন্ডেশনের ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, সমন্বয়ক মিসেস ফরিদা নাসরিন, উবায়েদ বিন বাছিত সুমন, মুহিবুর রহমান রাসেল ও মো. আতিকুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, শিল্পপতি আতাউল্লাহ সাকের সিলেট অন্ধ কল্যান সমিতি, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট লায়ন্স শিশু হাসপাতাল ও সিলেট ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed