Main Menu

সিলেট জেলায় আরো ৪৬ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৮ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৪ ও শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ছয়জন চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৭৩ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর ও মহানগর এলাকার ২৮ জন, কানাইঘাটে ১ জন, গোয়াইনঘাটে ১ জন, গোলাপগঞ্জে ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রয়েছেন।

একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২০ জন সুনামগঞ্জ জেলার ও ১২ জন সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আজ বুধবার (৮ জুলাই) রাত ৯টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫৫২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৭৩ জন, সুনামগঞ্জে ১১৩৮ জন, হবিগঞ্জে ৮৩৪ জন ও মৌলভীবাজার জেলায় ৫৭৫ জন।

এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯৮২ জন। এর মধ্যে সিলেটে ৫৯১, সুনামগঞ্জে ৭৪৩, হবিগঞ্জে ৩৩৫ ও মৌলভীবাজারে ৩১৩ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মত্যুর সংখ্যা ৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৪ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৬ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

Share





Related News

Comments are Closed