Main Menu

সুনামগঞ্জে আরো ২০ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২০ জন সুনামগঞ্জ জেলার ও ১২ সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (৮ জুলাই) শাবির ল্যাবে মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষায় এই ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ১১১টি ও সিলেটের ৭২টি নমুনা সংগ্রহ করা হয়। এই ১৮৩টি নমুনা পরীক্ষা করা হলে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এনিয়ে বুধবার রাত পর্যন্ত সুনামগঞ্জে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১১৩৮ জন, সুস্থ হয়েছেন ৭৪৩ জন, আর মারা গেছেন ৮ জন।

Share





Related News

Comments are Closed