করোনায় বিএনপি নেতা ড. ইনামের পিতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ইনামুল হকের পিতা মুজিবুল হক চৌধুরী (৮০)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে, এক মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার (৮ জুলাই) ভোর রাত ৩টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুমের নামাজের জানাজা আজ বুধবার বাদ জোহর নগরীর মানিক পীর গোরস্থানের পাশে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে সেখানেই তাকে দাফন করা হবে।
গত কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে বাবা মুজিবুল হক চৌধুরী ও তার মা ফাতেমা রওশন আরা চৌধুরীসহ হাসপাতালে ভর্তি হন ড. ইনামুল হক। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার এপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। আর তার বাবা মুজিবুল হক চৌধুরীকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। বুধবার ভোররাতে তিনি ইন্তেকাল করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed