মৌলভীবাজারে মৃত্যুর ৫ দিন পর করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মারা যাওয়ার ৫ দিন পর হাফিজ মোহাম্মদ (৯০) নামের এক বৃদ্ধের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
গত বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কুলাউড়া উপজেলা থেকে করোনার উপসর্গ নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। ওইদিন বিকেলের দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। পরে হাফিজ মোহাম্মদের নমুনা সংগ্রহ করা হয়।
আজ সোমবার (৬ জুলাই) মৌলভীবাজারের সিভিল সার্জনের কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া নমুনা রিপোর্টে হাফিজ মোহাম্মদের করোনা পজিটিভ বলে নিশ্চিত করা হয়।
এ নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী মৌলভীবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮২ জন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed