সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: জরিমানা বা সারচার্জ ছাড়াই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন সকল ব্যবাসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সুযোগ করে দেয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র অনুরোধের প্রেক্ষিতে সিলেট মহানগরের সকল ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নতুন/নবায়নের সুযোগ দিয়েছে সিলেট সিটি করপোরেশন।
এ সুযোগ আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে। সিলেট চেম্বারের সকল সদস্যবৃন্দকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed