Main Menu

মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং ৯০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২ জুলাই) দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো।

Manual7 Ad Code

হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। এর আগে থেকে তিনি নিজের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বিকেলে শ্বাসকষ্ট বাড়লে হাসপাতালের করোনা ইউনিটে নেওয়া হয়। এসময় দ্রুত তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে আজ দুপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ৯০ বছর বয়সী আরও একজনের মৃত্য হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে- জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code