Main Menu

শ্রীপুরে পরিবেশ দুষণের দায়ে ২ কারখানাকে জরিমানা

Manual6 Ad Code

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় পোশাক কারখানার ওয়াশিংয়ের বর্জ্য ফেলে নদীর পানি ও পরিবেশ দুষণের দায়ে দুইটি পোশাক কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

Manual7 Ad Code

বৃহস্পতিবাব (২ জুন) বিকেলে এ অভিয়ান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, শ্রীপরে উপজেলার বড় বাজার এলাকার ডিগনিটি টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ঝুঁকিপুর্ণ বর্জ্য উৎপাদন, নদীর স্বাভাবিক প্রবাহ রোধ ও নদীর উপর অবৈধ স্থাপনা করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে । পাশাপাশি অবৈধ স্থাপনা ৩ মাসের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।

Manual1 Ad Code

এছাড়া পাশের ইন্টিগ্রেটেড টেক্সটাইল লিমিটেডকে ইটিপি ব্যতীত কারখানা চালু রাখা এবং নদীতে বর্জ্য পেলায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Manual6 Ad Code

এসময় পরিবেশ অধিদপ্তর গাজীপুরের পরিদর্শক শেখ মোজাহিদসহ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code