Main Menu

সিলেটে ট্যাঙ্কলরী শ্রমিকদের কর্মবিরতি চলছে

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ট্যাঙ্কলরী শ্রমিকদের উপর হামলা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে পূর্বঘোষিত অনিষ্টিকালের কর্মবিরতি বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে। কর্মসূচি চলাকালে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ স্বস্ফূর্তভাবে এই কর্মবিরতি পালন করছেন।

Manual8 Ad Code

কর্মবিরতি চলাকালে বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার বাবনা পয়েন্ট সংলগ্ন যমুনা ডিপোর সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, লরি শ্রমিকগণ অত্যান্ত শান্তি প্রিয় ভাবে নিজেদের জীবিকা নির্বাহে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু এই শান্তি প্রিয় শ্রমিকদের অশান্ত করতে একটি স্বার্থান্বেষী মহল তাদের উপর অন্যায় ভাবে হামলা চালিয়ে আহত করেন এবং মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে।

অনতিবিলম্বে দক্ষিণ সুরমা ও সিলেট রেলওয়ে থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে ট্যাঙ্কলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলার পাশাপাশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Manual2 Ad Code

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাপ খান, লাইন সম্পাদক কবির খান, কার্যকারী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আইয়ুব আলী, হালিম, জসিম, আলাল, চেরাগ আলী, মামুন, বিলাল, ওসমান, সুমন, মনির, মণ্টু, ইসলাম, মালু, পাপ্পু, মক্তদির, মানিক সহ শ্রমিকবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি সিলেট রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আকবর হোসেন মজুমদার এর পরিকল্পিত হামলায় শ্রমিকরা আহত হওয়ার পর দক্ষিণ সুরমা থানা ও সিলেট রেলওয়ে থানায় মামলা দিতে গেলে উভয় থানা কোন কারণ ছাড়াই শ্রমিকদের ন্যায় সঙ্গত মামলা গ্রহণ করেনি। এতে শ্রমিকগণ ক্ষুব্দ হয়ে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code