মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২ জন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় ২ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার আলীর পুত্র জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার জহির উদ্দিনের পুত্র রাকিব হোসেন (২৪) মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।
একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী দোলায় মাছ মারতে গিয়ে পুর্ব বেজগ্রাম এলাকার রমজান আলীর পুত্র মন্টু মিয়া (৪০) ও আব্দুল হামিদের পুত্র আতি (৩৮) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
এছাড়া বজ্রপাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার অন্তত ৮ জন আহত হয়েছে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed