Main Menu

সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে ৪৮৬১, মৃত্যু ৭৯

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জুলাইয়ের প্রথম দিনেই সিলেট বিভাগে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১ জুলাই) একদিনেই সিলেট বিভাগের চার জেলায় ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২৪৭ জনের করোনা শনাক্ত হয়।

Manual5 Ad Code

বুধবার নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৭৫ জন, সুনামগঞ্জ জেলায় ২৪ জন, হবিগঞ্জ জেলায় ১১৭ জন ও মৌলভীবাজার জেলায় ৩১ জন রয়েছেন।

সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৬১ জনের। এরমধ্যে সিলেট জেলায় ২৬২৫ জন, সুনামগঞ্জ জেলায় ১০১৪ জন, হবিগঞ্জ জেলায় ৭২২ জন ও মৌলভীবাজার জেলায় ৫০০ জন রয়েছেন।

Manual1 Ad Code

এছাড়া বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৭৯ জন। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় ৬২ জন, সুনামগঞ্জ জেলায় ৭ জন, হবিগঞ্জ জেলায় ৬ জন ও মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন।এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৪৮৭ জন।

Manual6 Ad Code

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code