হাসপাতালে ভর্তি আবু নছর ও এমএ হক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেটের আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা এডভোকেট আবু নছর ও এমএ হক। মঙ্গলবার দুজনকেই নর্থইস্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
এদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হককে মঙ্গলবা্র বিকেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্ঠামন্ডলীর সদস্য আবু নছরকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নর্থইস্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক অধ্যাপক ডা. নাজমুল হক। তিনি বলেন, আবু নছর ও এমএ হকের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। করোনার উপসর্গ ছাড়াও তারা বিভিন্ন রোগে ভূগছেন। করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য আজ বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হবে।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed