Main Menu

দুই মেয়েকে হত্যার পর বিষপান বাবার

বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে নানার বাড়িতে দুই মেয়েকে গলা টিপে হত্যার পর মোখেন্দু বড়ুয়া নামে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নে ৮নং ওর্যাড ভান্ডারগাও এলাকায় প্রভাত বড়ুয়া বাড়ির পাশে এই ঘটনা ঘটে।

দুই মেয়েকে গলা টিপে হত্যার পর বাবা নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান স্থানীয় ইউপি সদস্য ইউসুফ। নিহত দুই মেয়ে হল টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১১) বছর।

Share





Related News

Comments are Closed