রংপুরে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে রড বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালকসহ আরও পাঁচজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে তারাগঞ্জ উপজেলার কুর্শা ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার কুর্শা দোলাপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে আবু বক্কর (৫০), সমসের আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৫), কাটগাড়ি গ্রামের কাছুয়া মিয়ার ছেলে খয়রাত হোসেন (৪০) ও ভেড়া বানিয়া গ্রামের পুরাতন চৌপথি মন্দিরপাড়া অনিল চন্দ্র (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে রড বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৩৬৬৬৫) অনন্তপুর মৌজার কুর্শা ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ওই ট্রাকের ওপরে থাকা শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালের নেয়ার পথে আরও একজন মারা যান।
এছাড়া এই দুর্ঘটনায় ওয়াশিম, রশিদুল ইসলাম, আমির আলী, আইনুল ইসলাম ও রশিদুল মিয়া নামে আরও পাঁচজন। এদের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী জানান, রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে চারজন শ্রমিক মারা গেছেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। দুর্ঘটনার সময় হেলপার পালিয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed