চন্দ্রগ্রহণ ৫ জুলাই, দেখা যাবে না বাংলাদেশে
প্রযুক্তি ডেস্ক: আগামী ৫ জুলাই (রোববার) ঘটবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। তবে বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ৫ জুলাই (বিএসটি) ৯টা ৪ মিনিট ৩০ সেকেন্ডে, সর্বোচ্চ গ্রহণ হবে ১০টা ৩০ মিনিটে এবং শেষ হবে ১১টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে।
গ্রহণটির কেন্দ্রীয় গতিপথের বিবরণ দিয়ে তারা আরও বলছে, উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনশিওন শহরে এবং গ্রহণ শেষে হবে পেরুর লিমা শহরে।
উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসে। কিন্তু সূর্য, চন্দ্র ও পৃথিবী সরলরেখায় থাকে না। তাই পৃথিবীর ছায়া আংশিকভাবে চাঁদের ওপরে পড়ে।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed