Main Menu

করোনায় গোলাপগঞ্জে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মছরু উদ্দিন (৭৭) নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

করোনায় মৃত মছরু উদ্দিনের বাড়ি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামে।

জানা যায়, গত ১৭ জুন সিলেট শামসুদ্দিন হাসপাতালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে গত ২৪ জুন তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে রোববার (২৮ জুন) ভোরে গোলাপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হক আকন্দ (৬৬)। পরদিন সোমবার মারা যান উপজেলার আব্দুর রাজ্জাক নামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। এ দুইজন নিজ বাড়িতে মারা যান।

এনিয়ে গোলাপগঞ্জে করোনাভাইরাসে মোট ৭ জনের মৃত্যু হলো। এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন।

Share





Related News

Comments are Closed