৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (৩০ জুন) পিএসসিতে কমিশনের জরুরি সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। পরে পিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই হাজার ২০৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, করে ৩৫ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, আনসার ক্যাডারে ৩৮ জন, কৃষি ক্যাডারে ২৪১ জন, মৎস্য ক্যাডারে ২০ জন, স্বাস্থ্য ক্যাডারে ২৯১ জন, পশু সম্পদে ৮৫ জন, বন ক্যাডারে ২২ জন, গণপূর্ত ক্যাডারে ৯৭ জন, সাধারণ শিক্ষা ও কারিগরি কলেজে ৭৬৮ জন রয়েছে।
২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। শুরুতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।
তাতে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়।
তাদের মধ্য থেকে ২ হাজার ২০৪ জনকে পিএসসি এবার চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে বলে জানান আ ই ম নেছারউদ্দিন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed