পটল গাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা!
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পটলের ফসলের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, দেবীপুর গ্রামের কৃষক মহিবুল সরদার। তিনি ১১ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে পটলের ফসল চাষ করেছিলেন। পটলের ফুল ফোটে কেবল পটল ধরছে। ঠিক সেই মুহুর্তে ফসলের গোড়া (শিকড়) কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক মহিবুল সরদার জানান, তিনি তাঁর ১১ শতাংশ জমিতে জালি দিয়ে বাণিজ্যিকভাবে পটলের ফসল চাষ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় বেশভালো হয়েছিল পটলের গাছগুলো। ফুল ফোটে পটল বেরিয়েছে। এক সপ্তাহ পরেই জমি থেকে সপ্তাহে একদিন পরপর তিন থেকে চার মণ পটল তোলা যেত। এই পটলের গাছগুলোতে দুই থেকে তিন বছর পটল ধরত। প্রতি মৌসুমে এই জমি থেকে প্রায় ৫০ হাজার টাকার পটল বিক্রি করা যেত। কিন্তু কে বা কারা রাতের আঁধারে জালির সবগুলো গাছের গোড়া (শিকড়) কেটে ফেলেছে। এখন আমার মাথায় হাত।
তিনি আরো বলেন, ‘কারও যদি শক্রতা থাকে, তাহলে আমার সঙ্গে আছে। কিন্তু গাছগুলো কী দোষ করল? বুঝতে পারছি না! দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থাগ্রহণের বিষয়ে সোমবার বিকালে থানায় অভিযোগ করেছি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed