এবার হচ্ছে না শাহজালাল (রহ.) ঊরুস
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (রহ.) এর ৭০১তম ওরস অনুষ্ঠিত হচ্ছে না। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি রোধে এ বছরের ওরসের সব ধরনের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দরগাহর মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান জানিয়েছেন- নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবাকে সরকার কর্তৃক মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন এলাকা লকডাউন সহ সামাজিক দূরত্ব বজায়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রতিদিন সারাদেশে ন্যায় সিলেটেও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় অন্যান্য বছরের মত পবিত্র ওরস মোবারক আয়োজন করা কঠিন হবে।
তিনি বলেন- জনগনের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা ভাইরাসজনিত মহামারীর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনার বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১১ ও ১২ জুলাই শনিবার ও রোববার অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল মর্জরদে ইয়ামনী (র.)’র ৭০১তম পবিত্র ওরস মোবারক বিগত বছরগুলোর ন্যায় এই বছর উদ্যাপিত হবে না। কোভিড-১৯ রোগের আক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চলমান ঝুঁকি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়া হলো।
তিনি জানান- হযরত শাহজালাল মর্জরদে ইয়ামনী (রঃ) ভক্তবৃন্দ ও আশিকানরা দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। নিজ নিজ অবস্থানে থেকে দোয়া খায়ের এর মাধ্যমে পবিত্র ওরস মোবারকে শরিক হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, হযরত শাহজালাল(রহ.)১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে ইসলাম প্রচারের জন্য সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করার পর সিলেটে যে টিলায় তিনি বসবাস করতেন, ওফাতের পর সেখানেই তাঁকে দাফন করা হয়। তাঁর কবরকে ঘিরেই পরে গড়ে ওঠে মাজার।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed