সুনামগঞ্জে খালের পানিতে ডুবে যুবক নিখোঁজ
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পা পিছলে বন্যার পানিতে ডুবে নাজির আহমদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাতে উপজেলার দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও খালে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নাজির আহমদ উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজিনগর গ্রামের সিদ্দেক আলীর ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, দুই সপ্তাহ আগে বিয়ে করেছেন নাজির আহমদ। সোমবার (২৯ জুন) রাতে তিনি মান্নারগাঁও ইউনিয়নের ডুলপশি গ্রামে শ্বশুর রজব আলীর বাড়িতে যাওয়ার পথে পা পিছলে নোয়াগাঁও সড়ক থেকে খালে পড়ে যান। খালটি বন্যার পানিতে তলিয়ে আছে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
স্থানীয় মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য অজিত চন্দ্র দাস বলেন, ‘‘আমরা অনেক খোঁজাখুজি করেও তাকে পাইনি। তবে তাকে উদ্ধারে তৎপরতা চলছে।’’
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed