Main Menu

সিলেটে গলায় ওড়না পেঁচানো যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে তার লাশ উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ। লাশের গলায় ওড়না পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। এ লাশের পরিচয় জানতে চায় পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রোববার সকাল ১০টায় জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবের বাজারস্থ অষ্ট্রেলিয়া পয়েন্টে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় লাশের দু’পা ও গলায় ওড়না দিয়ে বাঁধা এবং গলার সামনের অংশ কাটা দাগ পাওয়া যায়। মৃতের বয়স অনুমান ৩০/৩৫ বছর।

পুলিশ জানায়, তার পরনে জিন্সের প্যান্ট, কোমড়ে ব্রাউন কালারের বেল্ট এবং গায়ে স্টাইপের টি-শার্ট পরিহিত ছিল। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ওই যুবকের মৃত্যুর মূল রহস্য উদঘাটনে তৎপর রয়েছে পুলিশ।

মৃত ব্যক্তি যদি কারো পরিচিত হয়ে থাকে বা কেউ তার পরিচয় জেনে থাকেন তবে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৪৫২২) অথবা ডিউটি অফিসার, জালালাবাদ থানা (০১৭৮১-১৯৫১৫১) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। অথবা এসএমপির কন্ট্রোল রুমের ফোন নাম্বারে (০১৭১৩-৩৭৪৩৭৫/ ০১৯৯৫-১০০১০০/ ০৮২১-৭১৬৯৬৮) যোগাযোগ করতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed