বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ২৫ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়ে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড বাহিনী।
বিআইডাব্লিওটিএ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোর পরিচয় এখনও জানা যায়নি। লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সকাল ৯টার দিকে ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।
জানা যায়, সকাল পৌনে ৮টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে ফরাশগঞ্জ এলাকায় ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে লঞ্চটি ডুবে যায়।
কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার ব্রেকিংনিউজকে জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে শিশু, বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছেন। এখনও তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed