সিলেট জেলায় আরও ৭৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় নতুন করে আরও ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২৮ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭১ জন ও শাবির পিসিআর ল্যাবে ২ জনের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
একইদিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ২ জন সিলেটের ও ২৬ জন সুনামগঞ্জের। একইদিনে হবিগঞ্জে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়।
সর্বশেষ রোববার (২৮ জুন) হবিগঞ্জের ১৭ জন, সুনামগঞ্জের ২৬ জন আর সিলেটের ৭৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৩২৩, সুনামগঞ্জে ৯৭৬, হবিগঞ্জে ৫৫৫ এবং মৌলভীবাজারে ৪১৪ জন।
এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০১, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ এবং মৌলভীবাজারে ৬ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১০৮৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪৫, সুনামগঞ্জে ৩৭৪, হবিগঞ্জে ১৯১ মৌলভীবাজারে ১৭৩ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৭০ জন। এরমধ্যে সিলেটে ৫৫, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed