মাধবপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাসুদ মিয়া (৩৫) ও চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রোমান মিয়া (২৫)।
পুলিশ জানায়, রোববার (২৮ জুন) রাত প্রায় ৯টার দিকে মোটরসাইকেল আরোহী মাসুদ ও রোমান ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মাধবপুরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে সিলেটগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মাসুদ ও রোমান গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাদের হেফাজতে নিয়েছে।
হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে ট্রাক চালক কবির মিয়াকে ট্রাকসহ আটক করেছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed